মৃণাল সেনে'র ছবিঃ কোরাস (Chorus)

কোরাস (Chorus) মৃণাল সেনে'র ১৯৭৪ সনে করা ছবি। বিদ্যমান সমাজ-রাষ্ট্র কাঠামোর ব্যর্থতা'কে বিদ্রুপ করে চলচিত্রায়িত। গভীর রাজনীতি মনষ্ক ছবি। পুরো ছবিটা গড়ে উঠেছে কিছু টুকরো গল্পে'র দুর্দশাগ্রস্থ মানুষের আকাঙ্খা ৩০,০০০ চাকুরী প্রার্থীর আকাঙ্খার সাথে মিশে গিয়ে,যেখানে শ্রমিক-কৃষক সব একাট্টা শোষকের বিরুদ্ধে। যারা পাল্টে দিতে চায় বিদ্যমান অচল ব্যবস্থা। চরিত্র চিত্রায়ন, দৃশ্যকল্প আর সিনেমাটোগ্রাফী অসাধারন। Occupy Wall Street Movement ও আরব দেশ সমূহের গণ-আন্দোলনের প্রেক্ষিতে এ ছবিটি দারুন প্রাসঙ্গিক। ছবিটি শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে 'স্বর্ণকমল' পুরস্কার অর্জন করে।
 ছবিটির একটি পুর্নাঙ্গ রিভিও পাবেন এখানেঃ Chorus -A Satire by Mrinal Sen Subhajit Ghosh

মৃণাল সেন-এর ইন্টারভিউ, ছবিটির টরেন্ট লিঙ্ক Chorus,Mrinal Sen

রহস্য



পরিচালকঃ সঙ্ঘমিত্রা চৌধুরী

আজকের গান



বারান্দায় রোদ্দুর

বাংলা ছবিঃ হেমন্তের পাখি/



অভিনয়েঃ সৌমিত্র,পরমব্রত পরিচালকঃ ঊর্মি চক্রবর্তী

চাওয়া-পাওয়া / উত্তম-সূচিত্রা

এক জন্ম / তারাপদ রায়

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বত্সরের পর বত্সর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবা
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।